• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে সমবায় দিবস উদযাপিত

নভে. 2, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে র‌্যালী,পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও চরভদ্রাসন সমবায় বিভাগ।

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ শ্লোগানকে প্রতিপাদ্য করে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রহমান,মহিলা আওয়ামীলীগের সভানেতৃ রওশন আরা পারভীন ও বিভিন্ন সমবায়ের সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.