• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

নভে. 2, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:                   সারা দেশের ন্যায় সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যেদিয়ে ফরিদপুরের সালথায় জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার ১টি কেন্দ্র ও ৩টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময় সব কয়টি কেন্দ্র পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের জানান, ১৫ টি উচ্চ বিদ্যালয়ের ১৪৯৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষা ও ৭টি মাদ্রাসার ৩৩৪ জন শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশগ্রহন করেছেন। সালথা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সাড়–কদিয়া উচ্চ বিদ্যালয় ভেন্যুতে বাংলা পরীক্ষা এবং সালথা সরকারী কলেজ ভেন্যুতে মাদ্রাসার কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ নভেম্বর জেএসসি ও ১৩ নভেম্বর জেডিসি পরীক্ষা শেষ হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.