• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা!

নভে. 2, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:             বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, এই পতিপ্রাদ্য সামনে রেখে, ফরিদপুরের সালথায় নানা আয়োজনে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্তি আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে অন্যদের মোধ্যে বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা সমবায় সমিতির সভানেত্রী হোসনেআরা ইকবাল মাতো, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওহাব, গেট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় সেরা সমবায় সমিতির সভা নেত্রীকে ক্রেষ্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.