ইতিহাস সমৃদ্ধ ঢাকা জেলার ঐতিহ্য ও কৃষ্টি সংস্কৃতি প্রবাসে ছড়িয়ে দেয়ার পাশাপাশি কমিউনিটির উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছে ঢাকা জেলা সমিতি, ইতালি। সংগঠনের কার্যক্রম বৃদ্ধিতে রোমা ওয়েস্ট এলাকায় অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় ও পরিচিতি সভা।
ঢাকা জেলা সমিতি, ইতালির সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সামির হোসেন সাদেকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রোমের অন্যতম রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব হাজী মো: জসিম উদ্দিন। বিশিষ্ট ব্যবসায়ি এম.এ রোকনের ব্যবস্থাপনায় ও রোমা ওয়েস্টবাসীর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার উপদেষ্ঠা হাসান ইকবাল, আব্দুর রশিদ, আমিনুর রহমান সালাম, হাজী জালাল উদ্দিন মন্টু, পাভেল সহমান তুহিন, মিজানুল হক মিজু ও বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জোবায়ের হোসেন রিপন সহ অনেকেই।
বক্তারা বলেন, প্রবাসে কমিউনিটিকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, পাশাপাশি নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরী বলে মনে করেন। তারা আরো বলেন, আঞ্চলিক সংগঠন নিজের অস্তিত্বের পরিচয় বহন করে, যা রাজনৈতিক সহ সকল ক্ষেত্রেই অবস্থান এবং মর্যাদা বৃদ্ধি করে।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রোমা ওয়েস্ট ও বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ সহ দোহার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এসময় সকলেই ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটি, দেশ ও জাতির কল্যানে কাজ করার কথা ব্যক্ত করেন।
