• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র চুলের বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত!

অক্টো. 23, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া-গট্টি চুলোর বিলে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ছোট-বড় ৩০টি নৌকা অংশগ্রহন করে। এসময় হাজার হাজার জনতা উক্ত নৌকা বাইচ উপভোগ করেন।

বালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছারোয়ার মাতুব্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, এনায়েত হোসেন চান মিয়া মোহরী, মনির মোল্যা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহন কারী বিজয়ীসহ সকল নৌকার প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.