• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ঔষধ তত্ত্বাবধায়কের জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত!

অক্টো. 22, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় নকল, ভেজাল, আনরেজিষ্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ, খোলা বাজারে এন্টিবায়োটিক বিক্রয় বন্ধে এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসায় ব্যাবহত ঔষধ ডেঙ্গু পরীক্ষার কিট ওরেজেন্ট সরকার কতৃক নিধারিত মূল্যে বিক্রয় বিষয়ে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জন সচেতনতা মূলক সভায় ফরিদপুরের ঔষধ তত্ত্বাবধায়ক সুলতানা রিফাত ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা নরুল ইসলাম, সালথা বাজারের ঔষধ ব্যাবসায়ী মো: শাহাজাহান মোল্যা, মীর সৈয়দ আলী, হেলাল মিয়া, পল্লী চিকিৎসক ধীরাজ কুমার চক্রবর্তী রতন, মতিউর রহমান, এসকেন্দের আলি প্রমুখ!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.