• সোম. আগস্ট ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাংবাদিক লিয়াকত হোসেনের ২৬তম মৃত্যু বার্ষিকীতে স্বরণ সভা ও দোয়া মাহফিল!

অক্টো. 17, 2019

 

মনির মোল্যা :   ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লিয়াকত হোসেন এর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক অম্বিকা হলের দ্বিতীয় তলায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করেন ফরিদপুর প্রেসক্লাব।

প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর ছামাদ, সিনিয়র সাংবাদিক – প্রফেসর সাজাহান, আতম আমীর আলী টুকু, মফিজ ইমাম মিলন, সাজ্জাদ হোসেন রনি, নির্মলেন্দু শংকর, পান্না বালা, জুবায়ের জাকির।

এছাড়াও বিভিন্ন টিভি ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক হাসানুজ্জামান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.