• সোম. আগস্ট ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত!

অক্টো. 16, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথা’য় নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, কৃষি অফিসার মোহাম্মদ বিন ইয়ামিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, মুক্তিযোদ্ধা আঃ কাদের, সাংবাদিক আবু নাসের হুসাইন, মনির মোল্যা প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.