• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাসার গ্রিল ভেঙ্গে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

অক্টো. 7, 2019

ঢাকার ধামরাইয়ে বাসার গ্রিল ভেঙ্গে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। গতকাল রবিবার (৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে এই চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক এম. শাহীন আলম। এব্যাপারে ধামরাই থানায় অজ্ঞাতনামা চোরদের আসামী করে একটি অভিযোগ দায়ের হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

উল্লেখ্য, ভুক্তভোগী সাংবাদিক এম. শাহীন আলম দৈনিক করতোয়া পত্রিকার ধামরাই প্রতিনিধি এবং আমার বাংলা নিউজ অনলাইন পত্রিকার প্রকাশক। তিনি ধামরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক।

এব্যাপারে সাংবাদিক এম. শাহীন আলম জানান, রবিবার কর্মব্যস্ততা শেষে প্রতিদিনের মতো তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিজের ভাড়া বাসা পৌরসভার উত্তরপাতা মহল্লার মাইনুদ্দিনের বাড়িতে গ্রিলের ভিতরে রাখেন। পরেরদিন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ব্যবহৃত ডিস্কভার ১২৫ সিসি মোটরসাইকেলটি নেই। এসময় বাসার গ্রিলের তালা ভাঙ্গা দেখতে পান। অনেক খোঁজাখুজির পর মোটরসাইকেলটি না পেয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। মোটরসাইকেলটির রেজিস্টেশন নং- ৫১-৯৫২৮।

ধামরাই থানায় দায়েরকৃত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ ফরিদ মুঠোফোনে জানান, অভিযোগ দায়ের হয়েছে এবং আমরা তদন্ত শুরু করেছি। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও কোনো ‘ক্লু’ পান নাই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহনের প্রস্ততি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.