• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জামায়াত-বিএনপি সহ হাইব্রিড নেতাদের প্রতিহতের নির্দেশ ইতালী আওয়ামী লীগের

অক্টো. 4, 2019

ডেস্ক রিপোর্ট: নব্য আওয়ামী লীগার এবং জামাত ও বিএনপির কতিপয় নেতা কর্মীদের নিয়ে ইতালি আওয়ামীলীগকে ভাঙার ষড়যন্ত্র করছে হাইব্রিড নেতারা। তারা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে আওয়ামী লীগ জানিয়েছে। ইতালি আওয়ামী লীগ নেতারা বলেছেন, ষড়যন্ত্রকারী এসব নেতা সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ইতালির বিশিষ্ট সাংবাদিক হাসান মাহমুদের বিরুদ্ধেও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

বহু আগেই জনাব হাসান মাহমুদকে বিএনপি’র নেতা বানানোর অপচেষ্টা ব্যর্থ হয়। আবার নতুন করে এই চক্রান্ত চালাচ্ছে কতিপয় অপপ্রচারকারী। যারা ইতিমধ্যেই বিএনপি-জামাতের অনুচর হিসেবে স্বীকৃত।

বাংলাদেশের মতো এখানেও হাইব্রিড নেতাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, হাজী ইদ্রিস ফরাজী ও হাসান ইকবালের নেতৃত্বাধীন ইতালি আওয়ামী লীগের কমিটিই বৈধ এবং এই কমিটি আগামী সম্মেলনের আয়োজন করবে। ইতালি আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, হাজী ইদ্রিস ফরাজী এবং হাসান ইকবাল ইতালী আওয়ামী লীগের পরীক্ষিত নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাও ব্যক্তিগতভাবে তাদেরকে ভালোভাবেই চেনেন।
জানা গেছে,সাংবাদিক হাসান মাহমুদ বাংলাদেশে ১৯৮৫ সালে দৈনিক খবর গ্রুপ থেকে তার সাংবাদিকতার জীবন শুরু করেন। এরপর তিনি বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বের সাথে দায়িত্ব পালন করেন। জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ সাংবাদিক ইউনিয়ন সমূহের কর্মকর্তা ও সদস্য ছিলেন এই সাংবাদিক নেতা।

একটি অপপ্রচারকারী চক্র দীর্ঘদিন যাবৎ জনাব হাসান মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ব্যর্থ হয়েছে।

তিনি সর্ব ইউরোপ আওয়ামী লীগের তৎকালীন সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত এবং এম এ গনির নেতৃত্বাধীন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউরোপ সফরের প্রায় সবগুলো অনুষ্ঠান তিনি কভার করেছেন। বর্তমানে এম নজরুল ইসলাম ও মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের বিভিন্ন অনুষ্ঠানেও তাকে সক্রিয় দেখা যায়। আর একারণেই ওই চক্রটি ষড়যন্ত্র শুরু করে। যা ইতালিসহ ইউরোপ প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা সহজেই বুঝতে পেরেছেন। ফলে বিভিন্ন দেশ থেকে ইউরোপ আওয়ামী লীগকে ছোট করে দেখা এবং সাংবাদিক হাসান মাহমুদের বিরুদ্ধে পরিচালিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.