• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নাপলি বিএনপি’র নতুন কমিটি অনুমোদিত

অক্টো. 3, 2019

নাপোলি বিএনপি তার অক্লান্ত পরিশ্রমের ফল স্বরূপ নতুন কমিটির স্বীকৃতি পেল। অনুমোদনের সময় সরাসরি উপস্থিত ছিলেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। এসময়  ইতালী বিএনপির প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে নাপোলি বিএনপির নেতৃবৃন্দ।

নাপোলী বিএনপির নতুন কমিটির সভাপতি হিসেবে মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ সভাপতি মিজান মজুমদার, সাধারণ সম্পাদক সুলেমান বেগ ও সাংগঠনিক সম্পাদক সালমান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন পদে রয়েছেন।

এসময় নাপোলি বিএনপির নেতৃবৃন্দ বলেন, আমরা আমাদের দলীয় কার্যক্রম দু্র্বার গতিতে চালিয়ে যাবো। দেশ এবং জনগণের মুক্তি ছিনিয়ে আনবো। তারা আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমরা অঙ্গীকার বদ্ধ।

এসময় ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদ কাদের ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.