
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা হুলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার এসময় উপস্থিত উপজেলার বিভিন্ন উৎপাদনশীল কাজের সাথে সম্পৃক্তদের সাথে মতবিনিময় করেন। তিনি উৎপাদনশীল বাড়ানোর জন্য সকলকে সহযোগিতা করার আশ্বাস দেন।
