
মনির মোল্যা, সালথা(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ে কলেজে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও কিশোর অপরাধ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টয় কলেজ চত্তরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা মিঞা লুৎফার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আরা মৌরি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা পরিষদের সদস্য আঃ রব মোল্যা, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী প্রমূখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, কোমলমতি ছেলে-মেয়েরা সরকারের বাহিনী। ৭১এ ছেলে-মেয়েরা অস্ত্র হাতে তুলে নিয়ে দেশ স্বাধীন করে ছিলো। তিনি এসময় ছেলে-মেয়েদের উদ্যেশে বলেন, তোমরাই সমাজের প্রাণ। তোমাদের ভাল মানুষ হতে হবে। সমস্ত অপরাধ থেকে সরে আসতে হবে। তাহলেই সুন্দর সমাজ গড়ে উঠবে।

এসময় লাবু চৌধুরী বলেন, ইভটিজিং বন্ধ করতে ছেলে-মেয়েদের মার্জিত পোশাক পরিধান করতে হবে। মহা বিপদ থেকে রক্ষা পেতে মাদক থেকে সবাইকে বিরত থাকতে হবে। সালথা-নগরকান্দায় কোন মাদক ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের নেতাকর্মী কেউ যদি দূর্ণীতি ও মাদকের সাথে জড়িত থাকে, তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই।

