• বুধ. নভে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সরকার মানুষের স্বাধীনতা, শান্তি ও অধিকার কেড়ে নিয়েছে প্রতিবাদ সভায় ইতালি বিএনপি

সেপ্টে. 25, 2019

বিনা ভোটের সরকার হত্যা ও গুম ছাড়াও দেশের মানুষকে দিয়েছে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ ও নানান অরাজগতা। অন্যদিকে কেড়ে নিয়েছে দেশের স্বাধীনতা, মানুষের শান্তি ও অধিকার। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে রোমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন ইতালি বিএনপির নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইতালির রোম-উত্তরের আয়োজনে রোমের কংকা দি অরো‘তে অনুষ্ঠিত প্রতিবাদ সভার প্রধান অতিথি ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক বলেন, দেশে বেগম জিয়াকে নয়, বরং গনতন্ত্র ও মানুষের অধিকারকে কারাবদ্ধ করে রাখা হয়েছে। তিনি আরও বলেন, দেশে চলছে আওয়ামী বাকশালীদের অবৈধ্য টাকা উপার্জনের মহাৎসব। লুটপাট করে খাচ্ছে, শহীদ জিয়ার সোনার বাংলা।

এসময় সভার প্রধান বক্তা ও ইতালি বিএনপির সাধারন সম্পাদক ঢালি নাসির উদ্দিন বলেন, বিএনপির লক্ষ একটাই, তা হলো দেশনেত্রীকে মুক্ত করা। তবে নেতা হয়ে ফেসবুক আর ঘরে বসে থাকলে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না, রাজপথ আর আন্দোলনই এনে দিবে গনতন্ত্রের মুক্তি।

এসময় সভার সভাপতিত্ব করেন রেজাউল করিম রিপন এবং যৌথ ভাবে পরিচালনা করেন ইতালি বিএনপির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তিতাস তালুকদার ও শেখ মেনন।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সহ সভাপতি হাসানুজ্জামান কামরুল, মাসুম বিল্লাহ, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ইতালি বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন। এছাড়াও উপস্থিত ছিলেন রোমের উত্তর অঞ্চলের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সময়ের জন্য বসে থাকলে হবে না, দেশে প্রবাসে কঠোর আন্দোলনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও গনতন্ত্রকে রক্ষা করতে হবে। তার জন্য সাংগঠনিক তৎপরতার পাশাপাশি প্রয়োজন নিজেদের মধ্যে আন্তরিকতা ও ঐক্যবদ্ধতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.