• বুধ. নভে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতা‌লি বিএন‌পির আয়োজ‌নে মাসুম বিল্লাহর পিতার মৃত্যু‌তে দোয়া মাহ‌ফিল

সেপ্টে. 23, 2019

ইতালি বিএনপির সহ সভাপতি মাসুম বিল্লাহ’র পিতা মরহুম হাজী মাষ্টার মো: হেদায়েত উল্লাহ‘র মৃত্যুতে ইতালি বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল।

রোমের মক্কি মসজিদে এ মাহফিলে ইতালি বিএনপির প্রধান উপদেষ্ঠা লকিয়ত উল্লাাহ, সভাপতি হাজী আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক ঢালি নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, মইনুল আলম খোকন, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কারুজ্জামান রতন, মানবাধিকার সম্পাদক চুন্নু মৃধা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শওকত হোসেন, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূক কবির, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, ভারপ্রাপ্ত সাধারন সাইফুল ইসলাম ও মাদারীপুর জেলা সমিতি, ইতালির সভাপতি ওয়াদুদ মিয়া জনি ও মাসুদ বিল্লাহ সহ অনেকে।

এসময় ইতালি বিএনপির সাধারন সম্পাদক ঢালি নাসির বলেন, প্রবাসীরা যেমন পিতা মাতার মৃত্যুতেও পাশে থাকতে পারে না, তেমনি এ জাতি এতটা হতভাগা যে গনতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার কে মিথ্যা মামলায় জেলে থাকতে হয়েছে। তিনি খালেদা জিয়া ও তারেক রহমান সহ গনতন্ত্রের মুক্তিকামী সকলের মুক্তি ও দোয়া কামনা করেন।
এছাড়াও মাসুম বিল্লাহ আয়োজন ও উপস্থিতি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তার পিতার জন্য দোয়া কামনা করে বলেন, শিক্ষকতার মধ্য দিয়ে তার পিতা অনেকের জীবনকে আলোকিত করেছেন। মহান আল্লাহ যেন তেমনি নূরের আরশ দান করেন।

এসময় মসজিদের ইমাম মুফতি ওয়ালি উল্লাহ মরহুম মো হেদায়েত উল্লাহ’র রুহের শান্তি ও তাকে জান্নাতবাসী করতে মিলাদ এবং বিশেষ দোয়া মোনাজাত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.