ইতালির রাজধানী রোমে বাংলাদেশী মালিকানাধীন এবং সম্পূর্ণ হালাল ও স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনের জন্য শুভ উদ্বোধন হয়েছে ‘জাস্ট ফুড এন্ড ড্রিংক্স ও চিকেন হাট’।
রোমের কলি আলবানি মেট্রো সংলগ্ন অবস্থিত এই রেষ্ট্ররেন্টে রুচি ও স্বাস্থ্য সম্মত খাবারের পাশাপাশি হালাল খাবারের সুব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাস্ট ফুড এন্ড ড্রিংক্স ও চিকেন হাটের স্বত্বাধিকারী ও যৌথ মালিকানাধীন নুরুল হক, মোঃ সোয়াইব, রনি চৌধুরী সবাইকে এবং জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীম সহ বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘জাস্ট ফুড এন্ড ড্রিংক্স ও চিকেন হাট’ এর মালিকপক্ষ সকলকে আহ্বান জানিয়ে বলেন, এখানে স্বল্প মূল্যে ও পরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হবে। এছাড়াও প্রবাসীদের সুবিধার্থে ছোট-বড় সব ধরনের অনুষ্ঠানের সুব্যবস্থা রয়েছে।
তারা বলেন, এখানে শুধু লাভ জনক প্রতিষ্ঠানের কথা ভেবে রেষ্টুরেন্টটি দেয়া হয়নি, বরং গুরুত্বপূর্ণ স্থান হওয়াতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার বিষয়েও আমাদের স্বচেষ্টা থাকবে।
