• শুক্র. অক্টো. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় পেটের ব্যাথার যন্ত্রনা সহ্য করতে না পেরে এক কৃষকের আত্মহত্যা!

সেপ্টে. 22, 2019

 

মনির মোল্যা, সালথা-ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে পেটের ব্যাথার যন্ত্রনা সহ্য করতে না পেরে এক কৃষক আত্মহত্যা করেছে। নিহতের নাম সাদিক শেখ (৫০)। সে ওই গ্রামের মৃত ওলিমুদ্দিন শেখ এর ছেলে।

নিহতের ভাতিজা মোঃ মোস্তাক জানান, গতকাল রাত আনুমানিক ১১ টার দিকে সে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। পরে রবিবার সকালে প্রতিবেশিরা ঘুম থেকে উঠে বাড়ির পাশের আমগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তিনি বলেন তার চাচার দীর্ঘদিন ধরে পেটের ব্যাথাসহ নানা রোগে ভুগছিলেন। বিভিন্ন সময় সে ব্যাথার যন্ত্রনায় বিভিন্ন জায়গায় চলে যেতেন। চিকিৎসাও করানো হয়েছে অনেক আর্থিক ভাবে সচ্ছল না থাকার কারনে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। একারনে সে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।

এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কৃষকের লাশ উদ্বার করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.