• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বেকারি ও মাছ বিক্রেতাদের জরিমানা

সেপ্টে. 19, 2019

ধামরাইয়ে বিএসটিআই অনুমোদনবিহীন খাবার তৈরির দায়ে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় সঠিক ভাবে ওজন না দিয়ে মাছ বিক্রির অভিযোগে ৪ মাছ বিক্রেতাকেও জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) বিকেলে ধামরাইয়ের কালামপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক।

তিনি জানান, বিএসটিআই অনুমোদন নেই ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে সাইমন বেকারির মালিক নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনের গরমিল থাকায় তিন মাছ বিক্রেতাকে ৫শত টাকা এবং এক মাছ বিক্রেতাকে ২০০ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.