• বৃহস্পতি. অক্টো. ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

সেপ্টে. 19, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় আনিচুর রহমান (৩৫) ও বিল্লাল ফকির (৪৫) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আনিচুর নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। বিল্লাল একই ইউনিয়নের দফা গ্রামের মৃত মজিদ ফকিরের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি টিম বুধবার দিবাগত গভীর রাতে বল্লভদি ইউনিয়নের বাউষখালী গ্রামে মাদক ব্যবসায়ী ফরিদ খার বাড়িতে অভিযান চালিয়ে আনিচুর রহমান ও বিল্লাল ফকিরকে ১৮ পিচ ইয়াবাসহ আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদ খা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে সালথা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ইয়াবাসহ আটককৃত আনিচুর ও বিল্লালকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.