• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি বিএনপির সহ সভাপতি মাসুম বিল্লাহ’র পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

সেপ্টে. 14, 2019

ইতালি বিএনপির সহ সভাপতি মাসুম বিল্লাহ’র পিতা মরহুম আলহাজ্ব মাষ্টার মো হেদায়েত উল্লাহ‘র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাদ মাগরিব রোমের মক্কি মসজিদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি কে.এম লোকমান হোসেন, ইতালি বিএনপির সাবেক সভাপতি তাইফুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, আব্দুর রউফ ফকির ও মাদারীপুর জেলা সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া জনি সহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় মাসুম বিল্লাহ সকলের কাছে তার পিতার জন্য দোয়া কামনা করেন এবং মরহুমের বর্ণাঢ্য জীবনী তুলে ধরে বলেন, শিক্ষকতার মধ্য দিয়ে তিনি অনেক ছাত্রের জীবনে আলো জ্বালিয়ে সমাজকে আলোকিত করেছেন।

এছাড়াও ওয়াদুদ মিয়া জনি তার মাদারীপুর সংগঠন ও সকলের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাহফিলে রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবির, যুবদলের সভপতি জাকির হোসেন গনি সহ আঞ্চলিক ও সামাজিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুফতি ওয়ালি উল্লাহ বলেন, মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর পর শুধু মাত্র সন্তানের দোয়া ও আল্লাহ রাস্তায় দানের ছোয়াব কাজে আসে।
শেষে মরহুম মো হেদায়েত উল্লাহ’র রুহের শান্তি ও সকল মুসলমানের জন্য বিশেষ মিলাদ এবং দোয়া মোনাজাত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.