• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মরহুম মোহাম্মদ ইউনুস’র আত্মার মাগফিরাত কামনায় নোয়াখালী জেলা সমিতি ইতালীর দোয়া মাহফিল

সেপ্টে. 4, 2019

মানুষ মরণশীল কিস্তু তার কর্মই তাকে বাঁচিয়ে রাখে। এমনই একজন মোহাম্মদ ইউনুস যিনি বেঁচে থাকবেন তার কর্মের মধ্যদিয়ে। নোয়াখালী জেলা সমিতি ইতালীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে বলেন বক্তারা।

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর প্রবীণ ব্যক্তি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, যিনি রোম এবং লন্ডনে ইতালিয়ান বাংলা কমিউনিটিতে সকলের শ্রদ্ধেয় নানা নামেই পরিচিত ছিলেন। মরহুম মোহাম্মদ ইউনুসের আত্মার মাগফিরাত কামনায় রাজধানী রোমের ভিত্তোরিও সেন্ট্রাল মসজিদে বাদ মাগরিব অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।

মিলাদ ও দোয়া মাহফিলে নোয়াখালী জেলা সমিতি ইতালীর সভাপতি নূরুল আবসার, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সাখন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সহ সভাপতি রেজাউল করিম মিন্টু, মো: হোসাইন, সহ সাধারন সম্পাদক মোখলেসুর রহমান পলাশ, জামাল হোসেন, আহম্মদ শাহ জালাল, শাহ মোঃ তৌহিদ কাদের ও বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি সাধারন সম্পাদক সুমন মিয়া ও সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপদেষ্ঠা হাজী আব্দুর রাজ্জাক (বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি) ও জহিরুল ইসলাম জহির (বাংলাদেশ সমিতি, ইতালির সাধারন সম্পাদক), আবুল হোসেন জসিম। সম্মানিত সদস্য সালা উদ্দিন নয়ন, ওমর ফারুক (বৃহত্তর যুব সংঘের সভাপতি) এবং কমিউনিটি ব্যক্তিত্ব কে এম লোকমান হোসেন, হাজী মোহামদ মিয়া, প্রবীন সাংবাদিক লুৎফর রহমান, আব্দুর রউফ ফকির, তাইফুর রহমান ছোটন, খন্দকার নাসির উদ্দিন, সিদ্দিক মিয়া (বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির উপদেষ্ঠা) হোসেন মিয়া, মো: কচি মিয়া, আব্দুল মোতালেব লিটন (বিয়ামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক), কানন, পারভেজ, সাব উদ্দিন ও নুরুল ইসলাম মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুম এর জীবনের বিভিন্ন দিক সংক্ষেপে তুলে ধরে বলেন, মোহাম্মদ ইউনুস ছিলেন সমাজের উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে নোয়াখালীবাসী সত্যিকারের আদর্শবান, সৎ মানুষ হারিয়েছে। তার প্রতি মানুষের ছিল অগাধ আস্থা ও বিশ্বাস, তিনি কর্মের মাধ্যদিয়েই চিরদিন বেঁচে থাকবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.