• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ক্রীড়া ও মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত!

সেপ্টে. 4, 2019

 

মনির মোল্যা, সালথা, (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, মেয়ে শিক্ষার্থীদের জাতীয় স্কুল, মাদ্রসা ক্রীড়া সমিতির উদ্যোগে ফুটবল, হ্যান্ডবল, কাবাডী ও সাঁতার প্রতিযোগিতার আলোকে হ্যান কাবাডী ও সাঁতার প্রতিযোগিতার আলোকে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

অপরদিকে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজিত, উপজেলা সম্মেলন কক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী প্রতিযোগিতায় শুরু হয়। এত বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। মৌসুমী প্রতিযোগিতার মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, নৃত্য, সংঙ্গীত হামদ, নাথ ছয়টি বিষয়ে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর,ও মৌসুমী প্রতিযোগিতার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক প্রমূখ।

উল্লেখ্য আগামী ৮ সেপ্টেম্বর ফরিদপুর জেলা শাখার শিশু একাডেমিতে জেলা পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.