• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আ’লীগ নেতা হেমায়েত খানের কুলখানি অনুষ্ঠিত

সেপ্টে. 6, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সালথা উপজেলা আওয়ামী লীগ নেতা মরহুম হেমায়েত হোসেন খানের কুলখানি অনুষ্ঠিত। শুক্রবার বাদ জুম্মা উপজেলার ভাওয়াল গ্রামের ঈদগাঁ মাঠে এ কুলখানি অনুষ্টানের আয়োজন করেন তার পরিবার।

কুলখানি অনুষ্টানে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন।কুলখানি অনুষ্টানের পরে তিনি মরহুম হেমায়েত খানের পরিবারে সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন!

উল্লেখ, আওয়ামী লীগ হেমায়েত হোসেন খান গত সোমবার ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কুলখানি অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.