• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ

আগস্ট 28, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। ধামরাই উপজেলা দারিদ্র নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন ও ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদাকর পেশা থেকে নিবৃত্ত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর আবাসন, ভরন-পোষণ এবং বিকল্প কর্মসংস্থানের জন্য  ভিক্ষুকমুক্ত উপজেলা গঠনের অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার (২৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে ভিক্ষুকদের মাঝে ১০ টি ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।

সভাশেষে উপজেলা চত্বর মাঠে ধামরাই উপজেলা ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে তাদের মাঝে ভ্যান গাড়ি বিতরণ করেন প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.