• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে পিকআপভ্যান থেকে ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু

আগস্ট 22, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে পিকআপভ্যান থেকে ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ধামরাই উপজেলার জালসা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় এক যুবকের মরদেহ উদ্ধার এবং চালকসহ পিকআপভ্যানটিকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জর্দ্দা বোঝাই একটি চলন্ত পিকআপ ভ্যানের উপরে ওই যুবকসহ আরো তিনজন বসা ছিল। পিকআপটি বাথুলির দিকে যাওয়ার পথে বেলিশ্বর এলাকায় পৌঁছলে ভ্যান থেকে ছিটকে পড়ে যায় ছেলেটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এলাকাবাসী পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশে খবর দেয়।

ধামরাই থানা পুলিশ এ ঘটনায় চালকসহ পিকআপভ্যানটিকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.