
মনির মোল্যা, সালথা, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায়২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় প্লাবন ভূমি/বর্ষা প্লাবিত ধানক্ষেত/প্রতিষ্ঠানিক জলাশয় এ ৩৮৫কেজি”পোনা মাছ অবমুক্তকরণ” করা হয়।
সোমবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে কয়েকটি জলাশয়ের জন্য মাছের পোনা বিতরন করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহি বাহিরদিয়া মাদ্রাসার পুকুর, পুরুরা মাদ্রাসার পুকুর, জয়কালী মাদ্রাসা পুকুরসহ আরও কয়েকটি জলাশয়ের জন্য ২০১৯-২০ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় এই পোনা অবমুক্ত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমবয় অফিসার রেজাউল বারী, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমুখ।
