
মনির মোল্যা, সালথা, (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর- ২আসন সালথা – নগরকান্দা কৃষ্ণপুর বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি, কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর চৌধুরী লাবু।
রবিবার ১১ আগষ্ট ২০১৯ তারিখে লাবু চৌধুরী এ প্রতিনিধিকে প্রতিনিধিকে বলেন, আমার মা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি আজীবন সালথা – নগরকান্দা কৃষ্ণপুর বাসির উন্নয়নে কাজ করে চলেছেন।
তিনি সবসময় তার এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আপ্রাণ চেষ্টা করেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর- ২আসনের সর্ব স্তরের জনগনকে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ধর্ম যার যার উৎসব সবার। ঈদ বয়ে আনুক সকলের জীবনে আনন্দ।
আমরা আশা করি, ঈদুল আযহার পরও মানুষের কর্মস্থলে ফেরা হইবে শান্তিপূর্ণ ও নিরাপদ। সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার অনাবিল শুভেচ্ছা—ঈদ মোবারক।
