
মনির মোল্য, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১ হাজার ৫৬ টি হতদরিদ্র পরিবারের মাঝে শুক্রবার ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। জনপ্রতি ১৫ কেজি করে চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। এ সময় ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আক্কাস আলী উপস্থিত ছিলেন।
সঠিক ভাবে ভিজিএফ চাউল বিতরণ করায়, বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন এলাকা বাসি।
এ সময় ভিজিএফের চাউল নিতে আসা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের হতদরিদ্র রহিমা (৪৫) সাংবাদিকদের বলেন এই চাউল পেয়ে ঈদের সময় আমাদের অনেক উপকার হলো। এজন্য ধন্যবাদ জানাই শেখের বেটি জননেত্রী শেখ হাসিনাকে।
