• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় এক গৃহবধুর লাশ উদ্ধার

আগস্ট 8, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ফজরা বেগম (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। ফজরা ঐ গ্রামের শওকত শেখের স্ত্রী ও ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের জাফর শেখের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৯ মাস আগে শওকত শেখের সাথে ফজরা বেগমের বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে তেমন কোন কলহ ছিলো না। বুধবার বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। রাতে স্বামীর বাড়ির বসতঘরের আড়ার সাথে উড়না পেচানো অবস্থায় ফজরার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের বাবা জাফর শেখ বলেন, আমার মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে ওরা।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.