• শুক্র. অক্টো. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির দ্বিতীয় বার্ষিক বনভোজন ছিল বর্ণাঢ্য

আগস্ট 8, 2019

প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি ইতালীর দ্বিতীয় বার্ষিক বনভোজন। কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে নেশামুক্ত এবং যুবসমাজকে সঠিক পথ দেখানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রাখছে এই সংগঠনটি। প্রবাসীদের কর্মব্যস্ততা থেকে একটু প্রশান্তির আশায় যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি ইতালির মধ্যবর্তী এলাকার সর্ব বৃহত্তর লেক “ত্রাসিমেনো”তে আয়োজন করে এই বনভোজনটি।

পরিবার ও স্বজনদের নিয়ে দিন ব্যাপী আনন্দঘন মূহুত্ব উপভোগ করে প্রবাসীরা। সকলে মননে ছিল এক আনন্দময় অনুভূতি। প্রকৃতির অপরূপ রূপ এবং স্বচ্ছ নির্মলতা যেন প্রবাসীদের প্রশান্তি এনে দেয় । বাংলা কমিউনিটির শীর্ষনেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আয়োজনে অংশগ্রহণ করেন।

যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও সিনিয়র সহ সভাপতি ওসমান গনিসহ সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্পন্ন হয় এবারের আয়োজনটি। যার সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান উপদেষ্টা তফসির আলম, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নূর কবির ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিপন প্রমুখ।

জনপ্রিয় ব্যান্ড আরণ্যক রোমান্টিক সক গানে মাতিয়ে রাখে সারাক্ষন। এছাড়াও সকল বয়সীদের খেলার আয়োজন এবং র‌্যাফেল ড্র।

পরে বিজয়ীদের বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার প্রদানের মধ্যদিয়ে শেষ হয় যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন ২০১৯।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.