• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই পৌরসভায় দুস্থদের মাঝে চাল বিতরণ

আগস্ট 6, 2019

রাজিউল হাসান পলাশঃ আসন্ন ইদুল আযহাকে সামনে রেখে ধামরাই পৌরসভার আয়োজনে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আজ ৬ আগস্ট মঙ্গলবার অসহায় সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

ধামরাই পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম কবির মোল্লার সার্বিক তত্বাবধানে ও প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগীতায় এ চাল বিতরণ করা হয়। পৌর সভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ জন ব্যক্তির মাঝে প্রতিজনকে ১৫ কেজি করে চাল দেয়া হয়েছে। চাল বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ সময় ধামরাই পৌর মেয়র বলেন, ঈদের আনন্দ ও হাসি সবার মাঝে অম্লান থাকবে এ প্রত্যাশায় নিয়ে চাল বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.