• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঈদে আশরাফ শিশিরের ১ম টিভি ফিকশন “হৃদয়ের চিলেকোঠায়”

আগস্ট 6, 2019

বিনোদন প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ করেছেন তাঁর প্রথম টিভি ফিকশন “হৃদয়ের চিলেকোঠায়”। আশরাফ শিশিরের চিত্রনাট্য ও পরিচালনায় থ্রিলারধর্মী এই ফিকশনে উঠে এসেছে বর্তমান সময়ের অস্থিরতা, মহামারীর মত ছড়িয়ে যাওয়া সন্দেহ-গুজব, যান্ত্রিক নগরে কর্পোরেট কালচার আর অব্যক্ত প্রেমের গল্প।

পরিচালক আশরাফ শিশির বলেন, “ এটা একটা টেস্ট কেস বলা যেতে পারে। কিছু কিছু গল্প থাকে, যা আসলে বড় ক্যানভাসের চলচ্চিত্রের জন্য নয়। ছোট আঙ্গিকে সেইসব গল্প বলা যেতে পারে। আর তা নিয়ে দর্শকের কাছে পৌঁছে যাওয়া যেতে পারে টেলিভিশন বা অনলাইনের মাধ্যমে। “

এতে অভিনয় করেছেন আয়শা মুক্তি, শাহজাহান সম্রাট, কাজী রাজু, আব্দুর রহমান রাজীব, এসএম সজীব, শাফিয়ার রহমান, মানতাহা, জিয়া সহ আরো অনেকে।সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ করেছেন সমর ঢালী ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ ফিল্মস্।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.