• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নিসচার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সচেতনমূলক সভা

জুলাই 27, 2019

ঢাকার ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই(নিসচা) উপজেলা শাখার উদ্যোগে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় আব্দুস সোবহান হাই স্কুলে সড়ক দুর্ঘটনা রোধকল্পে শিক্ষার্থীদের মাঝে সচেতনমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রায় ৫” শতাধিক শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়কের জন্য ট্রাফিক আইন ও সড়কে চলাচলের সকল নিয়ম-কানুন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নিসচার উপজেলা শাখার কর্মীরা। এ সময় প্রধান শিক্ষীকা সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন,নিসচা উপজেলা শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়া। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন,এ দেশে সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে হলে সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে। সরকারের পাশা পাশি এদেশের জনগ্ণকে রাষ্ট্রীয় এ সকল উদ্যোগের সাথে এক যোগে কাজ করলে তাহলেই নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব।

এ বিষয়ে নিসচার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ব করানো যেন সড়কে সকল সময় নিয়ম মেনে চলাচল করে। উক্ত অনুষ্ঠানে অত্র স্কুলের প্রধান শিক্ষীকা সেলিনা আক্তার বলেন,আমাদের সকল শিক্ষার্থী এক সাথে সড়কে বিভিন্ন সচেতনমূলক কার্যক্রমে এগিয়ে আসে। এবং আমাদের অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির সাহেব আমাদের সাথে সকল সচেতনমূলক কাজে পাশে থাকেন। তাই আমরা অংগিকারবদ্ব হয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনে নিসচার পাশে থেকে কাজ করতে চাই,নিসচার এমন সচেতন মূলক উদ্যোগকে স্বাগতম। এ সময় উপস্থিত ছিলেন,নিসচা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃছাইদুল ইসলাম খান,আইন বিষয়ক মোঃ আবুল কালাম মিজানুর রহমান,সংস্কৃতি সম্পাদক আঃআলীম,কার্যকরি সদস্য এস এম রাশেদ হাসান,মোঃনাঈম খান,মোঃরুবেল হোসেন,মোঃউসমান গণি প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.