• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে নিসচার কার্যক্রম

জুলাই 23, 2019

ধামরাই প্রতিনিধি,সময় নিউজ:  ধামরাইয়ে ঢুলিভিটা ও মাওনা আঞ্চলিক সড়কে অবৈধ স্থাপনা সওজ উচ্ছেদ অভিযান করেন। সোমবার সকাল থেকে সারাদিন ব্যাপি এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ফারুকী। উক্ত অভিযানে, প্রায় শতাধিক দোকান,ও বাসা বাড়ি গুড়িয়ে দেয়া হয়। জানা গেছে, ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন ঢুলিভিটা বাসস্ট্যান্ড হতে মাওনা,ফুলবাড়ি হয়ে ঢাকা টাংগাইল মহাসড়কের সংলগ্ন ডাবল লাইনের প্রায় ২৫ কিঃমি একটি আঞ্চলিক সড়কের উন্নয়নের কাজ চলছে। এ সড়কে কয়েকটি গুরুত্বপূর্ণ কালবাটসহ, বড় ও মাঝারি ধরনের ব্রীজ তৈরী হবে।

উক্ত, আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযানে সড়ক নিরাপদ রাখতে, ও যান চলাচল স্বাভাবিক রাখতে সওজের সাথে সহযোগিতায় ছিল থানা পুলিশসহ নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার কর্মীরা। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অনেকের ক্ষতি হয়েছে তবে সরকারের ধারিবাহিকতার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমাদের এই ধরনের কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। এবং এ ধরনের কাজে নিসচা সকল কর্মকান্ডে প্রতিনিয়ত পাশে থাকেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.