• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে জেলা প্রশাসকের ত্রাণ বিতরন

জুলাই 22, 2019

 

মনির মোল্যা :    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকালিকপুর এলাকায় বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন।

সোমবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পদ্মা নদী বেষ্টিত চরঞ্চালে গিয়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের বস্তায় ১০ কেজি চাউল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, নুডলস (এক কেজি করে) ও খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে দুর্গত এলাকার শিশুদের মাঝে একই সঙ্গে বিভিন্ন ধরনের খেলনাও দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোখসানা রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন, ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ফরিদপুরের সদর, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিন পানি বাড়লেও আজকের খবর অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ছয় সেন্টিমিটার কমে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন বন্যা দুর্গত মানুষের পাশে থাকতে তৎপর রয়েছে।

খেলনা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন বড়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয় সঙ্গে আসা শিশুরা তাকিয়ে থাকে। তাই ওদের সামান্য আনন্দ দিতে খেলনা নিয়ে যাওয়া হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.