• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ

জুলাই 2, 2019

রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড পাঠানটোলা মহল্লায় বসবাসরত শহিদুল্লাহ এর মেয়ে সম্পা আক্তার (১২) কে অপহরন করে একাধিকবার ধর্ষণ করে শাহাবুদ্দিন নামের এক যুবক। সম্পা আক্তার মডেল টাউন মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

সম্পা আক্তার এর মা, গত ২৬ তারিখে মেয়েকে কোথাও খুজে না পেয়ে সন্ধ্যায় ধামরাই থানায় একটি অভিযোগ করেন, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আতিয়ার মোল্লার ছেলে। শাহাবুদ্দিন ধামরাই রাজমিস্ত্রির কাজ করতো।

ধামরাই থানার এস আই আব্দুল লতিফের নেতৃত্বে সম্পা কে উদ্ধার করা হয়। এস আই আব্দুল লতিফ বলেন, মেয়েটিকে উদ্ধার করার জন্য আমরা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গত পাঁচ দিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবশেষে সোমবার উদ্ধার করতে সক্ষম হই এবং অপহরনকারী শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করি। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.