• রবি. সেপ্টে. ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বংশী নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

জুন 25, 2019

ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বংশী নদীর তীর থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আইঙ্গন শান্তিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, বিকেলে স্থানীয়রা শান্তিপাড়া এলাকায় বংশী নদীর তীরে এক নবজাতকের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা ঐ ছেলে নবজাতকের মরদেহটি ফেলে রেখে গেছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

এঘটনায় মরদেহটি ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পাশাপাশি একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.