• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় টেকসই উন্নয়ন (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা!

জুন 26, 2019

সালথায় টেকসই উন্নয়ন (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, এসময় উপজেলা নির্বাহী অফিসার এর দীর্ঘ প্রশিক্ষনে উপজেলা কৃষি অফিসার বিন-ইয়ামিন, মৎস্য অফিসার সৈকত মল্লিক, কৃষি সম্প্রসারন অফিসার রিপন প্রসাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছাদুজ্জামান আছাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী (লিটু) ও উপজেলার বিভিন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কর্মকর্তা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগন, নাগরিক সমাজের প্রতিনিধি, সমাজকর্মী, প্রিন্ট মিডিয়ার কর্মী বৃন্দ, এনজিও কর্মী, বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন।

এসময় আমার গ্রাম”আমার শহর এই স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে আমাদের কে সচেতন হতে হবে। টেকসই উন্নয়ন করতে হলে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। সমাজে টেকসই উন্নয়ন হোক এই মনোভাব নিয়ে আমাদের আগামীর পথ চলতে হবে। এবার এই টেকসই উন্নয়ন (এসডিজি) অর্জনে ১৭ টি সূচক সামনে রেখে ১৬৯ টি কাজের লক্ষ অর্জনের যে প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার এই লক্ষ্য পুরনে আমাদের সমাজের সকলকেই একত্রিত হয়ে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের ১৭ টি সূচকের মধ্যে দারিদ্র বিলোপ,ক্ষুদা মুক্তি,সুস্বাস্থ্য ও কল্যান, মানসম্মত শিক্ষা,নারী পুরুষের সমতা, নিরাপদ পানি ও স্যানিটেশন,সাশ্রয়ী ও দূষন মুক্ত জ্বালানী, যথোচিত কর্মও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উদ্ভাবন ও অবকাঠমো, অসমতা হ্রাস, টেকসই নগর সমাজ, দায়িত্বশীল ভোগ ও সমাজ, জলবায়ু কার্যক্রম, জলজ জীবন, স্থলজ জীবন, শান্তি ও ন্যায় বিচার কার্যক্রম প্রতিষ্ঠান, লক্ষ পুরনে অংশীদারিত্ব এই হল (এসডিজি) অর্জনের সূচক। আমরা এর আগে এই সরকারের এমডিজি অর্জন সাফল্য অর্জন করেছি আশা রাখি এসডিজি অর্জনেও সফল হবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.