• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা!

জুন 26, 2019

 

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আমার গ্রাম আমার শহর” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে বুধবার সকাল সাড়ে ১১ টায় অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। কর্মশালায় টেকসই উন্নয়নে ভূমিকা রাখার উপর আলোচনা করেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম।

এসময় উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজকর্মী, ধর্মীয় নেতা, এনজিও কর্মী, প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, কলেজ ও স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উক্ত কর্মশালায় অংশ নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.