• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গ্রীস আওয়ামী লীগের বর্ণাঢ্য কাউন্সিল – মান্নান সভাপতি ও বাবুল সাধারণ সম্পাদক

জুন 24, 2019

গ্রীসের রাজধানী এথেন্সের হোটেল হিলটনের বলরুমে অনুষ্ঠিত গ্রীস আওয়ামী লীগের বর্ণাঢ্য কাউন্সিলে আব্দুল মান্নান মাতব্বর সভাপতি ও বাবুল হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।সংগঠনের আহবায়ক বাচ্চু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান ।

গ্রীস আওয়ামী লীগের এই কাউন্সিলে ইতালি, অস্ট্রিয়া ও মাল্টা থেকে সংগঠনের নেতারা যোগ দেন । প্রধান অতিথি এম নজরুল ইসলাম দলকে সংগঠিত করে দেশ ও দলের জন্য কাজ করার কাজ করার আহ্বান জানান ।

তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশে জামাত বিএনপির অপপ্রচার প্রতিরোধ করতে দলের নেতা কর্মীদের সোচ্চার হতে হবে । সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, এই অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদেরও ভূমিকা রাখতে হবে ।

সম্মেলনে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বাণী পাঠ করেন এম নজরুল ইসলাম । আবিদ হানজালা ও আসাদ মোল্লার যৌথ পরিচালনায় সম্মেলনে অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, মাল্টা আওয়ামী লীগেরসভাপতি মশিউর রহমান, ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরোজ ছাড়াও গ্রীস আওয়ামী লীগের নেতা রকিব মৃধা, শেখ কামরুল ইসলাম, মিজানুর রহমান আলফা, রায়হান খান,আব্দুল কুদ্দুস, আলমগীর হোসেন, রুকনুজ্জামান,গোলাম মাওলা, হাজী আব্দুল খালেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

কাউন্সিলে সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হন।এই সম্মেলনে বিপুলসংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.