
মনির মোল্যা, ফরিদপুরের সালথায় দরিদ্র ও গরীব জন সাধারন এর কল্যানে স্বাস্থ্য সচেতনতা মূলক প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা পরিষদের এডিবি প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন চলাকালে সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা বলেন, বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠিকে স্বাস্থ্য সচেতন করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। কারন প্রাথমিক ভাবে কোন রোগের লক্ষন দেখা দিয়ে সেই ব্যক্তি যদি স্বাস্থ্য সচেতন থাকে, তাহলে তার বড় ডাক্তার বা হসপিটালে যেতে হবে না।
এর থেকে দরিদ্র লোকটি বেচে গেলো আর অন্যদিকে সরকারী হাসপাতালের ব্যয় ও কমে আসলো। স্বাস্থ্য সচেতন হলে মাতৃ মুত্যু, শিশু মৃত্যুর হার কমে যাবে। মানুষের স্বাস্থ্য ভালো থাকলে তার সবই ভালো। তাই সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে এই প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওযাদুদ মাতুব্বর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ,গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী (লিটু) যুবলীগ নেতা শওকত হোসেন মুকুল, সহ স্কুলের ছাত্র/ ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

