• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র জোড়া খুনের মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদন্ড। আদালত চত্বর থেকে পালালো এক আসামী

জুন 19, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা গ্রামে গঞ্জর খাঁ ও মোসা মোল্লা নামে দুই ব্যক্তিকে খুনের ঘটনায় ১৩জনকে যাবজ্বীবন কারাদন্ড প্রধান করেছে ফরিদপুরের বিশেষ জজ আদালত।

বুধবার দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় কারাদন্ডপ্রাপ্ত দের মধ্যে ১১জন আসামি আদালতে হাজির ছিলেন। বাকি দুজন আসামী পলাতক রয়েছে। উপস্থিত ১১ জনের মধ্যে রায় ঘোষনার পরে আদালত চত্বর থেকে আফসার ফকির নামে এক আসামী পালিয়েছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলো, আব্দুল মান্নান খা, সুরমান খা, মাজেদ খা, ওয়াজেদ খা, রাশেদ খা, সিদ্দিক ফকির, সোহরাব ফকির, আফসার ফকির, ফজলু ফকির, রহমান খা, রেজাউল খা, জিকির ওরফে জিগির খা, ওসমান ফকির। আদালত তার রায়ে ঘোষনা দেন এদের সকলকে বাংলাদেশ দন্ডবিধি’র ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় তাদের সকলকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হলো।

সাজাপ্রাপ্তদের মধ্যে জিকির ওরফে জিগির খা এবং সোহরাব পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরওয়ানা ইস্যুর নির্দেশ দিয়েছে আদালত। তারা গ্রেফতার হওয়ার দিন থেকে দন্ডাদেশ কার্যকর হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

বিশেষ জজ আদালতের পিপি এ্যাড. গোলাম রব্বানী বাবু মৃধা জানান, ২০০৩ সালের ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় সালথা উপজেলার নটখোলা গ্রামে পিয়াজের দানা উত্তোলনকে কেন্দ্র করে একটি শালিস বৈঠক বসে। সে সময় কথাকাটাকাটির এক পর্যায়ে আসামী পক্ষ গঞ্জর খাঁ ও মোসা মোল্লাকে কুপিয়ে হত্যা করে।

পরে নিহতদের ভাই আলাল মিনা বাদি হয়ে মোট ২৭জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে সালথা থানায়।

আসামীদের মধ্যে ১৩ জনের যাবতজীবন কারাদন্ড প্রদান করে আদালত। বাকি ১৪ আসামীকে বেকুসর খালাস প্রদান করে। তিনি বলেন আমরা সরকারী পক্ষ এ রায়ে খুশি হয়েছি।

এদিকে আদালতে রায় ঘোষনার পরে কাঠগড়া থেকে হাজত খানায় নেয়ার পথে পুলিশের চোখ ফাকি দিয়ে পালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আফসার ফকির। খবর পেয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার ঘটনাস্থলে পৌছে তাদের গ্রেফতারে চেষ্টা চালায়।

এই বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের এএফএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধানতাবসত ঘটনাটি ঘটেছে। পুলিশ আসামীকে ধরতে সাড়াশী অভিযান চালিয়ে যাচ্ছে। আশা করছি খুব দ্রুতই তাকে গ্রেফতার করতে পারবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.