• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

জুন 16, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সালথা থানার এসআই অসিম কুমার, এমটিইপিআই ছানোয়ার মিয়া, ষ্টোর কিপার মিরান হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আগামী ২২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬মাস বয়স থেকে এক বছরের শিশুকে একটি নীল ক্যাপসুল ও এক বছর থেকে ৫ বছরের শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। কোন শিশু যাতে বাদ না পড়ে সেই বিষয়ে সকলকে লক্ষ রাখতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.