• সোম. আগস্ট ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় যৌতুকের বলি গৃহবধু

মে 29, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় স্বামীর বাড়ি থেকে গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) সকাল ৮টায় আরিফা বেগমের (২১) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেন সালথা থানা পুলিশ। আরিফা বেগম উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের শামীম মোল্যার স্ত্রী এবং মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নুরুল ইসলাম শেখের মেয়ে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে শামীম মোল্যার সঙ্গে আরিফার বিয়ে হওয়ার পর থেকেই যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল আরিফার শশুর বাড়ির লোকেরা। এ নিয়ে মাঝে মধ্যেই আরিফাকে মারপিট করতো স্বামী ও শশুর বাড়ির লোকজন।

আরিফার পিতা নুরুল ইসলাম শেখ বলেন, যৌতুকের দাবীতে মাঝে মধ্যেই ওরা আমার মেয়েকে মারধর করতো। তবে বারবার যৌতুক চাওয়ায়, আমরা দিতে রাজি না হওয়ায় ওরা আমার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

আরিফার স্বামী ও শ^শুর বাড়ির লোকরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সালথা থানার এসআই স্বপন কুমার ঘোষ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আরিফার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.