
মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার ৬নং আটঘর ইউনিয়নে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদের গৌড়দিয়া কার্যালয়ে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আক্কাছ আলী আক্কাছ, সেলিম খান, টিটুল মোল্যা, খবির মোল্যা, আয়নাল মোল্যা, আমীর মৃধা, হাচান আশরাফ, মোকাদ্দেছ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য বিলকিস বেগম, হামিদা বেগম, নাছিমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় উপস্থিতি সকলের সম্মুখে ২ কোটি ১৫ লক্ষ ১৭ হাজার ৩শত ১০ টাকার বাজেট পেশ করেন ইউপি সচিব শহিদুল ইসলাম।
