
মনির মোল্যা : ফরিদপুরের সালথায় মাছের চলাচল নিশ্চিত করণে ও মৎস্য আইন বাস্তবায়নে খাল থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ বাঁধ। মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গাফরেখালীর খাল থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। বাঁধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, মৎস্য আইন বাস্তবায়নের জন্য মাছের অবাধ চলাচল নিশ্চিত করণে নদী ও খালে অবৈধ বাধ উচ্ছেদ ও জাল জব্দ করার অভিযান অব্যাহত থাকবে। উপজেলার যেখানেই অবৈধ বাধ দেওয়ার সংবাদ পেলে সেখানে আমরা অভিযান চালাবো।
