
মনির মোল্যা : ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সর্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এমসিএইচ ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে রবিবার (২৬ মে) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) ব্রজগোপাল ভৌমিক, ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ এনামুল হক, পরিবার পরিকল্পনা জেলার উপ-পরিচালক মোহাম্মাদ আলী সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ নাহিদা পারভীন রেশমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ^াস ও সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ।
কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ নিরাপদ প্রসব নিশ্চিতকরণে উপস্থাপনা করেন- ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) ডাঃ তৃপ্তি বালা।
