• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় প্রবীর সিকদারের বিচারের দাবীতে মানববন্ধন

মে 25, 2019

 

মনির মোল্যা :   সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও উত্তরাধিকার ৭১ নামে নিউজ পোর্টালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে কটুক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট চক্রান্তকারী ভন্ড প্রবীর সিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফরিদপুরের সালথায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ ও সালথা প্রেসক্লাবের সম্মিলিত আয়োজনে শনিবার (২৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় হাজারো মানুষ অংশ নেন।

সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যার সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আঃ কাদের মাতুব্বার, আঃ মান্নান খান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, আওয়ামী লীগ নেতা এ্যাড. ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুবলীগ নেতা মামুন মিয়া, সালথা প্রেসক্লাবের সহসভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, এমকিউ হোসাইন বুলবুল, আবু নাসের হুসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির নেতা সৈয়দ নাজমুল হোসেন লিটু, এবিএম সামচুদ্দিন, জাহিদুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহব্বায়ক অনন্ত কুমার বিশ^াস, উপজেলা হিন্দু পরিষদ নেতা বিপ্লব সাহা, গোপাল চন্দ্র দাস, অমল কুমার পাল, সঞ্জিত দত্ত, বিনয় কুমার, অখিল কুমার, অরুণ কুমার সরকার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, গট্টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রবীর সিকদার সাংবাদিকতার নামে কুৎসিত সাম্প্রদায়িকতা প্রচার শুরু করেছেন। এমন কি তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃত্ব সম্পর্কে কটুক্তি করতে ছাড়ছেন না। প্রবীর সিকদারের এক পর এক সাম্প্রদায়িক বক্তব্যে ফরিদপুরের শান্তি প্রিয় মানুষ বিরক্তবোধ করছেন। এ অবস্থা চলতে দেওয়া যায় না। তার এ ধৃষ্টতা ক্ষমার অযোগ্য। প্রবীর সিকদারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নামধারী সাংবাদিক প্রবীর সিকদারের বিচারের দাবী জানান। পাশাপাশি সালথায় প্রবীর সিকদারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা প্রবীর সিকদারের কুশপুত্তলিকা দাহ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.