• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নতুন পোষাক পেয়ে খুশি তারা

মে 25, 2019

 

মনির মোল্যা : ঈদের নতুন পোষাক পেয়ে খুশি ছোট ছোট শিশু বালিকারা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগৃহীত অর্থে শতাধিক শিশু ও বৃদ্ধের হাতে ঈদের পোষাক তুলে দিলেন ফরিদপুরের তরুন লেখক ও কবি আলিম আল রাজি আজাদ।

শনিবার বিকেলে ফরিদপুর শহরের টেপাখোলায় শিশু পরিবার (বালিকা) ও বৃদ্ধ আশ্রমের নিবাসিদের মাঝে ঈদের নতুন জামা, শাড়ি, পাঞ্জাবী ও জায়নামাজ বিতরন করেন তিনি। এসময় সমাজসেবক ও রাজনিতীবিদ শওকত আলী জাহিদ, সমাজসেবক ও ব্যাবসায়ী মোঃ নাইম খান, মো : ওহিদুজ্জামান, মো ইকবাল আলম, খালিদ মাহমুদ সজিব, শরীফ মাহমুদ সোহান, শফিউল ইসলাম লাম উপস্থিত ছিলেন।

কবি আলিম আল রাজি আজাদ বলেন, আমি সব সময়ই দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করতে চাই, তাদের সুখ দুঃখে পাশে থাকতে চাই কিন্তু অর্থ না থাকায় সে কাজটি এতোদিন করতে পারি নাই। ফেসবুক সে কাজটি আমাকে করে দিয়েছে। এখন অসহায়দের জন্য কিছু একটা করতে চাইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিই আর আমার বন্ধুরা ইচ্ছে মতো আমাকে সহযোগিতা করে। ভালো কাজে টাকার অভাব হয়না।

আজাদ বলেন, ইতিমধ্যে ফেসবুক বন্ধুদের সহযোগিতায় ফরিদপুরে অসহায় দরিদ্রদের মাঝে রিক্সা বিতরন, ঘর নির্মান, চিকিৎসা প্রদান, শিক্ষার্থীদের বই, খাতা বিতরন সহ অসহায় দরিদ্রদের যে কোন প্রয়োজনে পাশে দাড়িয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.