• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় জাকের পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত!

মে 18, 2019

 

মনির মোল্য : পবিত্র মাহে রমজানে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী সাহেবের নির্দেশে সারাদেশে জাকের পার্টির সাড়ে ৩ হাজার ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের সালথায় জাকের পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে এ জলসার আয়োজন করা হয়।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠণিক সম্পাদক সোনা মিয়া, মাওলানা এনায়েত হোসেন, মাওলানা নুরুদ্দীন মোল্যা, গট্টি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইউসুফ আলী সিকদার, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহারিয়ার জুয়েল, যুগ্ম- সাধারণ সম্পাদক মকিবুল ইসলামসহ সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.